ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কুদ্দুস মিয়া (৫৫) উপজেলার নাগিরহাট গ্রামের বাসিন্দা।
ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, শনিবার বিকেলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কুদ্দুস মিয়া আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। শনিবার রাতে ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
