যশোরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যশোরের কেশবপুর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে (১৮) আজ সোমবার বিকেলে নিজ গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার বাবার নাম শ্যামল বিশ্বাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ভুক্তভোগী শিশু টেলিভিশন দেখতে জয়ন্তের বাড়িতে গিয়েছিল। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে জয়ন্ত। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা চিংড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ ভুক্তভোগী শিশুটিকে হেফাজতে নিয়েছে।

চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, ‘শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী বর্তমানে পুলিশি সুরক্ষায় রয়েছে।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘গ্রেপ্তারকৃত জয়ন্তকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’

Related Articles

Latest Posts