ঈদের দিন থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানী থেকে ২৮ হাজার ৪২৮ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানিয়েছে, ঈদের দিন (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ফেলা হয়। এরপর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য সেখানে নেওয়া হয়।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, জনদুর্ভোগ কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ঈদের প্রথম দিন থেকেই দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মী, যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়।
রাসেল রহমান বলেন, ‘কোরবানির বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। বিভিন্ন ওয়ার্ড থেকে ধারাবাহিকভাবে বর্জ্য অপসারণ করে মাতুয়াইল ল্যান্ডফিলে পরিবহন করা হচ্ছে। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
