দেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে।

মরদেহ নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ শনিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে বৃহস্পতিবার মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইট (ইকে ০২২০) ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।

দুবাই থেকে এমিরেটসের আরেকটি ফ্লাইটে (ইকে ০৫৮২) বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দর থেকে শিক্ষার্থী বৃষ্টির মরদেহ মাদারীপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন।

পরে ২৪ এপ্রিল লিমন এবং ২৬ এপ্রিল বৃষ্টির মরদেহ পাওয়া যায়। গত সোমবার ৪ মে লিমনের মরদেহ দেশে পৌঁছায়।

Related Articles

Latest Posts