সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আজ এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে পশ্চিমবঙ্গ সরকার সম্মতি দিয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, আজ থেকেই বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। আগামী ৪৫ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।

সীমান্তের জমি ছাড়াও রাজ্যের স্বাস্থ্য ও প্রশাসনিক স্তরে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের মেগা স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলো এখন থেকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হবে।

এ ছাড়া নির্বাচনী প্রচারণায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, স্কুলে চাকরিপ্রার্থীদের বয়সমীমা পাঁচ বছর বাড়ানোর একটি প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।

Related Articles

Latest Posts