হামে মৃত্যুর তদন্ত শুরু করেছে সরকার: স্বাস্থ্য সচিব

সম্প্রতি দেশে হামে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে সরকার।

আজ শনিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এ কথা জানান।

তিনি জানান, হামে মৃত্যুর পেছনে কোনো অবহেলা ছিল কি না এবং অবহেলা থাকলে তার জন্য কে দায়ী তা নিশ্চিতে সরকার তদন্ত শুরু করেছে।

তদন্ত শেষ হলে প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানান স্বাস্থ্য সচিব।

তদন্তের বিস্তারিত তথ্য এবং এর সময়সীমা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Latest Posts