২ দিনে অভিবাসী ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করবে যুক্তরাষ্ট্র

অভিবাসী ভিসা প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ রোববার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া ২ দিনে বাস্তবায়ন করবে মার্কিন দূতাবাস।

দূতাবাস জানান, এই ঘোষণা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য ২ দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

আবেদনকারীদের অভিবাসী ভিসার বিভিন্ন শ্রেণি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজ’ দেখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

Related Articles

Latest Posts