৫ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রায় ৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি হাইড্রোলিক টুলভ্যানের মাধ্যমে উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকা পড়া সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে গেছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ওই ওয়াগনটি খালি ছিল। সিলেটে তেল নামিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিল। ফলে লাইনচ্যুত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে লাউয়াছড়া এলাকায় হাইড্রোলিক টুলভ্যান দিয়ে বগিটি উদ্ধার করা হয়। এরপর ওয়াগনটি আখাউড়ার উদ্দেশে ছেড়ে যায়।  

Related Articles

Latest Posts