একাদশে দুই বদল নিয়ে ফাইনালে নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে আজকের সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ পিটার বাটলার। 
উমহেলা মারমার জায়গায় একাদশে এসেছেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র নামছেন সুরভি প্রীতির জায়গায়। 

ভারতের মারগাওয়ের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও পাঁচবারের বিজয়ী ভারতের মধ্যকার মেগা ফাইনালটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।

সেমিফাইনালে নেপালের বিপক্ষে জয়ের ম্যাচে একাদশে থাকা সৌরভী আক্তার প্রীতি, মনিকা চাকমা ও উমেহলা মারমার জায়গায় খেলবেন এই তিনজন।

ম্যাচে ‘নাম্বার নাইন’ পজিশনে থেকে আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন তহুরা। আর সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকীকে দেখা যেতে পারে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে। দুই উইংয়ে খেলবেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা।

আফেইদা খন্দকার, সুরভী আক্তার আরফিন, কোহাতি কিসকু ও শামসুন্নাহার সিনিয়রকে নিয়ে গড়া রক্ষণভাগ থাকছে অপরিবর্তিত। তাদের সামনে মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন অধিনায়ক মারিয়া মান্ডা ও মমিতা খাতুন।

সাফ শিরোপার হ্যাটট্রিক করা থেকে আর মাত্র এক জয় দূরে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে ফাইনালে তাদের সামনে বড় চ্যালেঞ্জ ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েদের ৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা। ২০১৯ সালের পর আবারও দক্ষিণ এশিয়ার সেরা ট্রফিটি নিজেদের করে নিতে মুখিয়ে আছে ভারতীয়রা।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার, মারিয়া মান্ডা (অধিনায়ক), শামসুন্নাহার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকি, তহুরা খাতুন, সুরভি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র। 

Related Articles

Latest Posts