কুমিল্লায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অটোরিকশাটিকে চাপা দেয় শাহ আলী সুপার পরিবহনের একটি বাস। হতাহতদের পরিচয় জানতে কাজ করছে হাইওয়ে পুলিশ।
ওসি ওসমান গণি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশাটি উল্টোপথে চলছিল। বিস্তারিত পরে জানানো হবে।
