‘কাউন্টি ক্রিকেট খেলা স্বপ্ন সত্যি হওয়ার মতো’

চুক্তি স্বাক্ষরের পর গত মঙ্গলবার ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট জানিয়েছে, বাংলাদেশের গতি তারকা হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তাদের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন। জুন থেকে মৌসুমের শেষ পর্যন্ত ‘রথেসে কাউন্টি চ্যাম্পিয়নশিপের’ ছয়টি ম্যাচে খেলবেন এই ডানহাতি পেসার। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলার এই সুযোগকে ‘স্বপ্ন সত্যি হওয়া’র মতো ব্যাপার বলে উল্লেখ করেছেন হাসান।

কেন্টের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান বলেন, ‘কেন্টের মতো একটি ঐতিহাসিক ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘কাউন্টি ক্রিকেট খেলা একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এটি কেবল আমার জন্যই নয়, দেশের সবার জন্যই এক গর্বের মুহূর্ত।’

‘দলের সাফল্যে অবদান রাখতে আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দলে আমার ভূমিকা ও প্রত্যাশা নিয়ে অ্যাডাম হোলিওক ও সাইমন কুকের সঙ্গে কথা হয়েছে। কেন্টের হয়ে মাঠে নামতে তর সইছে না।’

যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি সমর্থকদের মাঠে দেখার আশা প্রকাশ করে হাসান বলেন, ‘আমি ক্লাবের সদস্য ও সমর্থকদের সঙ্গে দেখা করতে এবং যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন করতে দেখার অপেক্ষায় আছি। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা সবার জানা।’

চলতি মাসে চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুটি ম্যাচে মাঠে নামবেন হাসান। এর মধ্যে ১২ থেকে ১৫ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ১৯ থেকে ২২ জুন ১৭৪তম ক্যান্টারবেরি ক্রিকেট সপ্তাহে নিজেদের মাঠে মিডলসেক্সের মুখোমুখি হবে কেন্ট।

এরপর সেপ্টেম্বর জুড়ে মৌসুমের শেষ চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য হাসান আবার কেন্টে যোগ দেবেন।

 

Related Articles

Latest Posts