রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিভেছে।
আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৪২ মিনিটে আগুন নিভে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
