টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অমিত-হৃদয়ের অভিষেক

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে  পাঠিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথমবার বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নামছেন তাওহিদ হৃদয়। চোটে লিটন দাস না থাকায় অভিষেক হয়েছে অমিত হাসানেরও। 

রোববার হারারে টেস্টে টস হেরে ব্যাটিং পেয়ে অবশ্য কোন সমস্যা দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘আগে বল করলাম না ব্যাট করলাম সেটা ম্যাটার করে না।’ 

শান্ত জানান, বাউন্স থাকা উইকেটে তিন পেসার ও একমাত্র স্পিনার নিয়ে খেলতে নামছেন তারা। ফলে একাদশে বিশেষজ্ঞ সাত ব্যাটার ও চার বোলার রেখেছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন। 

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্র্যান্ডন টেইলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, তাফাদজাওয়া সিগা, ওয়েসলি মাধভেরে, ব্র্যাড ইভান্স, নিউমেন নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

Related Articles

Latest Posts