রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

ইসি সচিব জানান, ১৬ আগস্ট সকাল ১০টায় মনোনয়নপত্র বাছাই শুরু হবে এবং এটি সম্পন্ন করতে যতক্ষণ সময় প্রয়োজন, ততক্ষণ চলবে।

Related Articles

Latest Posts