রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জের রান্নাঘরে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরে নিয়োজিত কর্মীরা তাৎক্ষণিকভাবে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পরিচালক ও অফিসিয়াল মুখপাত্র কাউসার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর ভিআইপি লাউঞ্জটির সার্বিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
বিমানবন্দর কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
