কাকে বিয়ে করলেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সম্পর্কের কারণে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে অনেকেই চেনেন। তবে গ্যাব্রিয়েলার নিজেরও রয়েছে আলাদা পরিচয়। তিনি একাধারে মডেল, ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরুর পর অভিনয় ও ফ্যাশন ব্যবসাতে কাজ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গোয়ায় আদালতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা। ২০১৮ সাল থেকে সম্পর্কে থাকা এই জুটির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর গ্যাব্রিয়েলার কাজ ও ব্যক্তিজীবন নিয়ে আবারও আগ্রহ তৈরি হয়েছে।

গ্যাব্রিয়েলার জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। মাত্র ১৬ বছর বয়সেই মডেলিং শুরু করেন তিনি। পরে গটেংয়ের সাননিসাইডে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন।

মডেলিংয়ের কাজ করতে গিয়ে বিভিন্ন ম্যাগাজিনের ফ্যাশন শুট, রানওয়ে ও ব্র্যান্ডের প্রচারণায় অংশ নেন। পরে ভারতে এসে তার কাজের পরিধি আরও বাড়ে।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করেছেন গ্যাব্রিয়েলা। তার অভিনীত কাজের মধ্যে আছে ইশক ঝামেলা, সোনালী ক্যাবল ও তেলেগু-তামিল সিনেমা ওপিরি। এছাড়া তাকে বিভিন্ন মিউজিক ভিডিওতেও দেখা গেছে।

It’s official! Arjun Rampal and Gabriella Demetriades are married

শুধু মডেলিং ও অভিনয় নিয়ে সন্তুষ্ট থাকেননি গ্যাব্রিয়েলা। নিজের ফ্যাশন ব্র্যান্ডও গড়ে তুলেছেন তিনি।

২০১২ সালে তিনি ডেমে নামে একটি পোশাক ব্র্যান্ড শুরু করেন। ফ্যাশন নিয়ে কাজ করার পাশাপাশি পরে ভিআরটিটি ভিনটেজ নামে একটি রিসেল প্ল্যাটফর্মও চালু করেন। পুরোনো পোশাক ও ফ্যাশন সামগ্রী আবার ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব ফ্যাশনের ধারণাকে গুরুত্ব দিতে এই উদ্যোগ নেন তিনি।

এভাবে মডেলিং থেকে ধীরে ধীরে ফ্যাশন ডিজাইন ও ব্যবসার জগতেও নিজের জায়গা তৈরি করেছেন গ্যাব্রিয়েলা।

২০১৮ সালে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর থেকে বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যায়। ভ্রমণ থেকে শুরু করে পারিবারিক নানা মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তারা।

সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে তাদের বিয়ের বিষয়টি সামনে আসে। পডকাস্টের একটি প্রচারণামূলক ভিডিওতে গ্যাব্রিয়েলা ও অর্জুনকে ভালোবাসা ও সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায়।

সেখানে গ্যাব্রিয়েলা বলেন, ভালোবাসাকে সব সময় শর্ত দিয়ে বিচার করা যায় না। সন্তান হওয়ার পর ভালোবাসাকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়।

অর্জুনও তাদের সম্পর্কের শুরুর দিক নিয়ে মজা করেন। তিনি জানান, প্রথমে গ্যাব্রিয়েলার প্রতি তার আকর্ষণের পেছনে ছিল সৌন্দর্য। তবে পরে তিনি বুঝতে পারেন, সম্পর্ক শুধু সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়।

It’s official! Arjun Rampal and Gabriella Demetriades are married

অর্জুন ও গ্যাব্রিয়েলার দুই ছেলে। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান আরিকের জন্ম হয়। ২০২৩ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান আরাভ।

গ্যাব্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজের পাশাপাশি সন্তান ও পরিবারের বিভিন্ন মুহূর্তও তুলে ধরেন। ভ্রমণ, ফ্যাশন ও প্রতিদিনের কর্মকাণ্ডের ছবিও নিয়মিত শেয়ার করেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ লাখ।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে অর্জুন রামপাল বিয়ে করেছিলেন সাবেক সুপারমডেল ও উদ্যোক্তা মেহর জেসিয়াকে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। তাদের দুই মেয়ে—মাহিকা ও মাইরা।

২০১৮ সালে অর্জুন ও মেহর আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরের বছর তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তবে সন্তানদের বিষয়ে তারা এখনো ভালো সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন অর্জুন।

Related Articles

Latest Posts