কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাংবাদিক ফারজানা রূপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় তাকে বিএমইউ-তে নেওয়া হয়।

কারা সদর দপ্তরের মিডিয়া উইংয়ের কর্মকর্তা ও জেলার মাসুদ হাসান জুয়েল বলেন, ‘মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় ফারজানা রূপা ফ্যাটি লিভার ও স্ত্রীরোগসংক্রান্ত সমস্যাসহ শারীরিক কিছু জটিলতায় ভুগছিলেন।’

তিনি বলেন, ‘তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন।’

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও চ্যানেলটির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার ঘটনায় আদাবর থানায় দায়ের হওয়া মামলায় আদালত তাদের কারাগারে পাঠান।

২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলায় ফারজানা রূপাকে আসামি করা হয়েছে।

Related Articles

Latest Posts