বগুড়ার সান্তাহার জংশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সান্তাহার রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন।
ওসি বলেন, ‘সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম এক্সপ্রেসের শেষ বগি যেখানে মালামাল রাখা হয় সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে যায়। বগিটি উদ্ধারের জন্য কাজ শুরু হয়েছে। বর্তমানে ঢাকার এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
রাত ৯টার দিকে জংশনটির স্টেশন মাস্টার খাদিজা খাতুন ডেইলি স্টারকে বলেন, ‘কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি আলাদা করা হয়েছে। জংশনে বরেন্দ্র এক্সপ্রেস এখন আটকে আছে।’
