রাজধানীর ধানমন্ডি ও মহাখালীর দুটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকালে ভবন দুটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭-এ এপেক্সের একটি শোরুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
খালেদা ইয়াসমিন আরও জানান, সকাল ১১টা ১২ মিনিটের দিকে মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো একটি ভবনে আগুন লাগে। আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
