ওলিসের লাল কার্ডে বায়ার্নের হোঁচট

মাইকেল ওলিসের লাল কার্ডের সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে রুখে দিয়েছে নরওয়েজিয়ান ক্লাব ভাইকিং। দুই গোলে পিছিয়ে থেকেও হ্যারি কেইনের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মান জায়ান্টরা, কিন্তু শেষ মুহূর্তের গোলে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

মঙ্গলবার রাতে নরওয়ের স্টাভাঞ্জারে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভাইকিং। খেলার মাত্র ৭২ সেকেন্ডে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন জিয়ানি স্টেনসনেস। ৩৮তম মিনিটে এক দুর্দান্ত পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন পিটার ক্রিস্টিয়ানসেন।

দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বায়ার্ন দ্বিতীয় অর্ধের শুরুতেই ব্যবধান কমায়। ল্যামারকে বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন, যা থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন ৩৩ বছর বয়সী হ্যারি কেইনে। ৬০তম মিনিটে জশুয়া কিমিখের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নকে সমতায় ফেরান এই ইংলিশ স্ট্রাইকার।

photo-collage.png (64).png৭১তম মিনিটে কেইনের দারুণ পাস থেকেই ল্যামারের নেয়া শট গোলকিপার ফেরালে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন লুইস দিয়াস। ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের পথেই ছিল বায়ার্ন।

তবে ম্যাচের ৭৪তম মিনিটে নেমে আসে বিপর্যয়। এক মিনিটের ব্যবধানে ফাউল ও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পর পর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সের উইঙ্গার মাইকেল ওলিস। ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন।

একজন বেশি থাকার সুযোগ কাজে লাগিয়ে আক্রমণের ধার বাড়ায় ভাইকিং। ম্যাচের ৯০তম মিনিটে হেরমান হাউগেন গোল করে ঐতিহ্যবাহী বায়ার্নকে স্তব্ধ করে দেন এবং দলকে স্মরণীয় এক ড্র উপহার দেন।

লাল কার্ডের কারণে আগামী সপ্তাহে ঘরের মাঠে আর্সেনালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ওলিস। অন্যদিকে, টানা নয়টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছেন কেইনে, যা বায়ার্নের ইতিহাসে রবার্ট লেভানডভস্কির পর দ্বিতীয় ঘটনা।

 

Related Articles

Latest Posts