স্থানীয় সরকার বিভাগে সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত

প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’ এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts