পর্তুগাল দলে ‘রোনালদোর ফেরা জরুরি’, সমাধান চান ভিতিনিয়া

পর্তুগাল দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বন্দ্ব যেন দ্রুতই মিটে যায়—এমনটাই প্রত্যাশা সতীর্থ ভিতিনিয়ার। ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড যাতে দ্রুতই জাতীয় দলে ফিরতে পারেন, সে জন্য বিষয়টির সুরাহা চান তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে ম্যাচের একাদশ ও খেলার সময় নিয়ে কোচ জেসুসের সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিবাদে জড়ান রোনালদো। ক্ষুব্ধ হয়ে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলেও যান তিনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের কাছে ক্ষমা চাইলেও আল নাসর ফরোয়ার্ড উল্টো কোচের বিরুদ্ধে ‘কথা না রাখার’ অভিযোগ তোলেন।

ঘটনার পর এফপিএফ তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ডিসিপ্লিনারি প্রসেসের বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে।

পর্তুগালের হয়ে রেকর্ড ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করেছেন রোনালদো। তাকে ছাড়া মাঠে নামলেও গত আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে পর্তুগাল, যেখানে মাঝমাঠে দুর্দান্ত ভূমিকা রেখেছেন ভিতিনিয়া। নভেম্বরে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে মাঠে নামবে পর্তুগিজরা।

 

Related Articles

Latest Posts