অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন

নিউজিল্যান্ডের দুই শ ছুঁইছুঁই লক্ষ্যও যেন মামুলি। অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী মিলে পাওয়ার প্লেতে তুললেন ঝড়। তাদের চার-ছক্কার বৃষ্টিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ল ভারত। বড় লক্ষ্যে অনায়াসে জিতে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করে নিল শ্রেয়াস আইয়ারের দল।

Vaibhav Sooryavanshi goes kaboom, New Zealand vs India, 3rd T20I, Wellington, October 27, 2026ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। ১৯৮ রান তারা টপকে গেছে ৪০  বল আগে। ভারতকে সহজ জয় পাইয়ে দেওয়ার নায়ক অভিষেক ৩৮ বলে করেছেন ১১৩ রান, সূর্যবংশী ১৯ বলে করেন ৪৪।

Abhishek Sharma brings up hundred off 35 balls, New Zealand vs India, 3rd T20I, Wellington, October 27, 2026এই দুজন মিলে পাওয়ার প্লের ছয় ওভারেই নেন ১১৮ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সর্বোচ্চ। এর আগের রেকর্ড ছিল রোমানিয়ার। সার্বিয়ার বিপক্ষে ২০২১ সালে ৫.৪ ওভারে ১১৬ রান তুলেছিল তারা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ১১৩ রান করেছিল তারা।

রান তাড়ায় নেমে শুরু থেকেই কিউই বোলারদের ওপর ছড়ি ঘোরান ভারতের দুই তরুণ উদ্বোধনী ব্যাটার। মাত্র ৪.২ ওভারেই দলীয় ১০০ রান স্পর্শ করে ভারত। ১৫ বলেই নিজের ফিফটি পূরণ করেন অভিষেক। ইনিংসের সপ্তম ওভারে কাইল জেমিসনের শিকার হয়ে সূর্যবংশী (৪৪) যখন ফেরেন, ততক্ষণে উদ্বোধনী জুটিতে উঠে গেছে ১৩৩ রান। 

এরপরও থামেনি অভিষেকের তাণ্ডব। মাত্র ৩৫ বলেই শতক স্পর্শ করেন তিনি। দলীয় ১৭৮ রানের মাথায় অভিষেক আউট হলেও ততক্ষণে ভারতের জয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ দিকে সঞ্জু স্যামসনের ১৩ বলে ১৮ রান এবং তিলক বর্মার ১ রানের সঙ্গে নামান ধীরের শেষ বলে মারা চারে ১৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন ২টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে। ড্যারেল মিচেল ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৫টি ছক্কার মার। এছাড়া ফিন অ্যালেন ২৫ বলে ৪০ এবং বেভন জ্যাকবস ২৩ বলে ৩৯ রান করেন। ভারতের বোলারদের মধ্যে আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও নিতিশ কুমার রেড্ডি ১টি করে উইকেট পান। 

ইনিংস বিরতিতে মনে হয়েছিলো কিছু রান হয়ত কম করেছে নিউজিল্যান্ড, তবে ১৯৮ রানও যে বেশ কম তা বুঝিয়ে দিলেন অভিষেক।

Related Articles

Latest Posts