ঢাকায় ভারতে ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক জাহেদ উর রহমানের সঙ্গে গতকাল রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জেরে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ বিকেলে তাকে তলব করা হয়েছে।’
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দেশে ফিরে আসার ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেন।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
