রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, রমনা থানায় দুইজন, ধানমন্ডি থানায় ১০ জন, বংশাল থানায় একজন, খিলক্ষেত থানায় দুইজন, কদমতলী থানায় একজন, মোহাম্মদপুর থানায় আটজন, মিরপুর থানায় একজন এবং তুরাগ থানায় একজন গ্রেপ্তার হয়েছেন।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
