দীঘিনালায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার শিশুটির বাবা দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর অভিযুক্ত মো. লিটনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে শিশুটি তার চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত মো. লিটন তাকে রাস্তার পাশের একটি খালি জায়গায় নিয়ে ধর্ষণ করেন।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটিকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

Related Articles

Latest Posts