রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের স্পিকারের সাক্ষাৎ চাইবে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শেষে আজ রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সে অনুযায়ী সিইসি এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।’
এর আগে আজ সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি দিকগুলো পর্যালোচনা করা হয়।
