চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপারিনটেনডেন্ট মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর আশরাফুল হককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের ওই কর্মকর্তা।
চিত্রনায়ক সালমান শাহ নব্বইয়ের দশকে অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন তার বয়স ছিল মাত্র ২৫ বছর।
