আবারও দুই ওপেনারকে ছাঁটলেন হাসান, প্রবল চাপে অস্ট্রেলিয়া

‘কতটা হতাশ হলে একজন ব্যাটার আউট হয়ে বেলস তুলে আবার বসিয়ে ফেরত যান।’- হাসান মাহমুদের বলে ট্রেভিস হেড প্লেইড অন হওয়ার পর চরম হতাশায় বেলস লাগিয়ে হাঁটা ধরে, সেটা দেখে এমন মন্তব্য করেন অ্যাডাম গিলক্রিস্ট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়া হাসান মাহমুদ দ্বিতীয় ইনিংসেও যেন একই রূপে। আবারও অজি দুই ওপেনারকে ছাঁটলেন তিনি। 

২২৮ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ওভারেই হারায় জ্যাক ওয়েদরল্ডকে। স্টাম্পে বল টেনে বোল্ড হয়ে যান ওয়েদারল্ড। 

হেড থিতু হওয়ার পথে ছিলেন। তিন বাউন্ডারিতে রানে ফেরার আভাস দিচ্ছিলেন তিনি। তবে থিতু হয়ে বাড়তে পারেননি। দ্বিতীয় স্পেলে ফিরে তাকে কাবু করেন হাসানই। এবার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন। কাট করার জন্য যথেষ্ট উপরে বল পাননি। বল তার ব্যাটের নিচের দিকে লেগে স্টাম্পে আঘাত হানে। ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। 

ইবাদত হোসেনের বলে স্টিভ স্মিথকে কট বিহাইন্ডের আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে তিনি রক্ষা পান। চা-বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫১। ডারউইন টেস্টে এখনো স্পষ্ট দাপট বাংলাদেশ দলের। ইনিংস হার এড়াতে এখনো ১৭৭ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। 

 

 

Related Articles

Latest Posts