ইংল্যান্ডের কাছে লিডসের পর লর্ডসেও বিধ্বস্ত হওয়া পাকিস্তান দলের তীব্র সমালোচনায় মেতেছেন দলটির সাবেকরা। এতে মূল লক্ষ্যে পরিণত হয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক বাবর আজম। পাকিস্তান অধিনায়ককে কেবল সোশ্যাল মিডিয়ার সেরা বলে বিদ্রুপ করেছেন সাবেক ব্যাটার বাসিত আলি। তার মতে বাবর ম্যাচ জেতানোর মতো কেউ নন।
লিডসে ইনিংস হারের পর লর্ডসে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান। কোন ইনিংসেই দলটি দুইশো স্পর্শ করতে পারেনি। প্রথম ইনিংসে ৮ রান করা বাবর দ্বিতীয় ইনিংসে ফেরেন ৬ রান করে।
Former Pakistani cricketer Basit Ali blasts at ka king Babar Azam
“True greatness is proven in difficult situations, not through PR and fan clubs. Babar Azam is a hero just for his social media fan base. When is he going to win Pakistan matches? We need match-winners on the… pic.twitter.com/iNoqZtR8kS
— Brutal Truth (@sarkarstix) August 31, 2026
ইংল্যান্ডের সঙ্গে লর্ডস টেস্টে বাজেভাবে হেরে যাওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘প্রকৃত শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় কঠিন পরিস্থিতিতে, পিআর এজেঞ্জি আর ভক্তদের ক্লাবে নয়। বাবর আজম তো স্রেফ তার সোশ্যাল মিডিয়ার ভক্তদের কাছে নায়ক। সে কবে পাকিস্তান দলকে ম্যাচ জেতাবে? আমাদের মাঠের ম্যাচ উইনার প্রয়োজন, কেবল অনলাইনে নয়।’
‘বাবর আজম সোশ্যাল মিডিয়ার খেলোয়াড়, সোশ্যাল মিডিয়ায় তাকে গ্রেট বানিয়ে রাখা হয়েছে। সে কবে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছে? আমার এমন ম্যাচ জেতানো খেলোয়াড় দরকার, যে মাঠে পারফর্ম করবে, সোশ্যাল মিডিয়ায় নয়’
তব শুধু বাবরই নন, লর্ডসে সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন নিয়েও কড়া সমালোচনা করেন তিনি, ‘সাউদ শাকিলের শট দেখে আমি একদমই সন্তুষ্ট হতে পারিনি। ৫ জন ফিল্ডার ঘিরে রাখার পরও কেউ এমন বাজে শট খেলে?’
প্রথম ইনিংসে মাত্র ১ রান করে আউট হওয়া রিজওয়ানকে নিয়ে তার মন্তব্য, ‘রিজওয়ান এটা কী ধরনের শট খেলল? ন্যূনতম সাধারণ জ্ঞানও কি ওর নেই? টেস্ট ম্যাচ খেলছে নাকি পাড়ার ক্রিকেট?’
পাকিস্তান টেস্টে হারের চক্রে আছে বেশ কয়েকমাস। শেষ ২০ ম্যাচের ১৫টিতেই হেরেছে তারা। আর বিদেশের মাটিতে শেষ ১১ ম্যাচের ১০টিতেই পেয়েছে তিক্ত অভিজ্ঞতা।
