ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে টেপ প্যাঁচানো মরদেহ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

‘তার গায়ে সিএনজিচালকদের ইউফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। ওই ব্যক্তির মুখে টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, অন্য কথাও হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো এক সময় মরদেহ ফেলে রেখে গেছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

ফরিদুল আরও বলেন, আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

‘পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে,’ যোগ করেন তিনি।

Related Articles

Latest Posts