ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, আশা করি, অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর নকশা হবে, নির্মাণকাজও দ্রুত শুরু করা সম্ভব হবে।
তিনি বলেন, আমাদের এই এলাকার মানুষের জন্য এটা নিঃসন্দেহে আনন্দের দিন। আনন্দ এইজন্য যে আমরা একটা সুযোগ পেয়েছি এই এলাকায় উচ্চ শিক্ষার প্রসার ঘটানোর।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টিকে সত্যিকার অর্থে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে পারি, সেই সহযোগিতা করবেন ।
এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়টাকে দেখে রাখবেন। ।
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইস্রাফীলসহ অনেকে উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় প্রায় ৮৬ একর জমির ওপর পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে।
