জামিনে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, জামিনের শর্ত অনুযায়ী মুচলেকায় সই করার পর অভিজিৎ দীপকে মুক্তি পান বলে সিজেপি সূত্র জানিয়েছে।

এর আগে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও মুক্তি পান।

গতকাল শুক্রবার ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা ওড়াও) কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি পুলিশ নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে সতর্কতামূলকভাবে আটক করে। পরে পুলিশ আইনের ৬৫ ধারার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়।

Cockroaches never die. https://t.co/oXZCG26ucz

আর অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। পরে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

দীপকের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার দিল্লির কনট প্লেস এলাকার সেন্ট্রাল পার্কের কাছে জাতীয় পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। সন্ধ্যার দিকে শিক্ষার্থী, অধিকারকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা যোগ দেওয়ায় বিক্ষোভ আরও বড় আকার ধারণ করে।

এদিকে, বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগে দিল্লি পুলিশ অন্তত ১০টি এফআইআর দায়ের করেছে। নাগরিক, অধিকারকর্মী ও গণমাধ্যম সংগঠনগুলোর ধারাবাহিক চাপের পর এসব মামলা করা হয় বলে দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রত্যাহার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ২৩ অক্টোবর দিল্লি অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছে সংযুক্ত কিষান মোর্চার (এসকেএম) ব্যানারে থাকা বিভিন্ন কৃষক সংগঠন।

Related Articles

Latest Posts