সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে রোববার বিকেলে ঢাকায় পৌঁছেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ কর্মকর্তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্যরা।
সরাসরি ফ্লাইট না থাকায় মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে দুই ঘণ্টার সংক্ষিপ্ত বিরতির স্থান হিসেবে ঢাকাকে বেছে নেন ইনফান্তিনো। তাই এটি কোনো আনুষ্ঠানিক সফর নয়।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি বেশ চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব বেসরকারী বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত উদ্যোগ ব্যর্থ হওয়ার পর ইউরোপীয় দেশগুলোসহ বিভিন্ন সদস্য দেশের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
তবে সম্প্রতি জাকার্তায় ফিফা আশিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে এক বৈঠকের পর তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ। দুজনের মধ্যে বিমানবন্দরে সৌজন্যে সাক্ষাৎ রয়েছে।
