হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১২৪০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও এক শিশু।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৫ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। এছাড়া ঢাকা বিভাগে নিশ্চিত একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৫৪১ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৮৪ জন।
 

Related Articles

Latest Posts