ঈদ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একক ও ধারাবাহিক মিলিয়ে প্রচারিত হচ্ছে দুই শতাধিক নতুন নাটক। এর সঙ্গে ওয়েব ফিল্ম, গানসহ নানা আয়োজন তো থাকছেই।
টেলিভিশন চ্যানেলগুলোতে আজ ঈদের দ্বিতীয় দিনের নির্বাচিত কয়েকটি আয়োজন:
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। তৌকীর আহমেদের লেখা গল্পে টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, জাকিয়া বারী মম, দীপা খন্দকার, রওনক হাসান প্রমুখ।
এনটিভি
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘অবুঝ চোখ’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানজিকা আমিন, মাসুম বাশার, মিলি বাশার, জাভেদ গাজী প্রমুখ।
আরটিভি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মিস্টার লুই’। এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
মাছরাঙা টেলিভিশন
রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘হয়নি বলা’। এতে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান ও আইশা খান।
দীপ্ত প্লে
বিকেল ৪টায় দীপ্ত প্লেতে অবমুক্ত হবে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘পরি’। রায়হান খানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। ওয়েব ফিল্মটিতে ফারহান আহমেদ জোভান ও পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সৈয়দ বাচ্চু, সিনথিয়াসহ আরও অনেকে।
