পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে নৌযান চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ

আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টা থেকে এই দুই নৌপথে নৌযান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুস সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে এলে এই দুই নৌপথে ফেরিসহ অন্য সব নৌযান চলাচল আবার শুরু হবে। 

 

Related Articles

Latest Posts