রক্ষণাত্মক কৌশল বেছে নেওয়া আর্সেনাল ম্যাচের শুরুতেই এগিয়ে গেল। অন্যদিকে, আক্রমণকেই খেলার রসদ বানানো পিএসজি সমতায় ফিরল দ্বিতীয়ার্ধে। তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও আলাদা করা গেল না দুই দলকে। তাই ফাইনাল গড়াল টাইব্রেকারে। সেখাতে বাজিমাত করে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি।
হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার রাতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে জিতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল ফরাসি লিগের চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয় ১-১ গোলে। এরপর পেনাল্টি শ্যুটআউটে ইংলিশ লিগের চ্যাম্পিয়নদের ৪-৩ ব্যবধানে হারিয়ে উল্লাসে মাতে লুইস এনরিকের শিষ্যরা।
বিস্তারিত আসছে…
