হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত সংক্রমণে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৫।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৫৩ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯ জন।

একই সময়ে ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

 

Related Articles

Latest Posts