সবকিছু একরকম পাকা ছিল। এবার এলো চূড়ান্ত ঘোষণা। জোসে মরিনহোকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল রিয়াল মাদ্রিদ। অর্থাৎ এক যুগ পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন এই পর্তুগিজ।
বৃহস্পতিবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে মরিনহোকে কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তি হয়েছে তিন বছরের জন্য। ফলে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত এই স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন তিনি।
৬৩ বছর বয়সী মরিনহো আগামী শনিবার পুরনো ক্লাবে ফিরে আসবেন। প্রাক-মৌসুম অনুশীলন শুরুর মাধ্যমে রিয়ালে তার দ্বিতীয় মেয়াদ শুরু হবে।
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত কোচ হিসেবে রিয়ালে ছিলেন মরিনহো। তার অধীনে একটি করে লা লিগা ও কোপা দেল রেসহ মোট তিনটি শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোরা।
বিস্তারিত আসছে…
