ভোজিনহার দেয়ালে আটকে গেল স্পেন

বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবেই মাঠে নেমেছিল স্পেন। প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের নবাগত কেপ ভার্দে, আসরের দ্বিতীয় ক্ষুদ্র দেশও বটে। কাগজে-কলমে শক্তির ব্যবধান ছিল আকাশ-পাতাল। কিন্তু মাঠের লড়াইয়ে সেই হিসাবকে মিথ্যা প্রমাণ করেছে আফ্রিকার প্রতিনিধিরা। দুর্ভেদ্য রক্ষণ আর ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার অসাধারণ নৈপুণ্যে স্পেনকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে কেপ ভার্দে।

সোমবার রাতে আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ০-০ গোলে ড্র করেছে স্পেন। এর মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে দেখা গেল প্রথম গোলশূন্য ম্যাচ।

চোটের কারণে শুরু থেকেই বেঞ্চে ছিলেন স্পেনের দুই তরুণ তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তাদের ছাড়াই একাদশ সাজান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ম্যাচজুড়ে গোলের দেখা না পাওয়ায় দ্বিতীয়ার্ধে দুজনকেই মাঠে নামাতে বাধ্য হন তিনি। তবুও কেপ ভার্দের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তার সামনে স্প্যানিশদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

পুরো ম্যাচে আধিপত্য ছিল স্পেনেরই। বল দখলে তাদের শ্রেষ্ঠত্ব ছিল স্পষ্ট। ৭৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে মোট ২৫টি শট নেয় স্পেন, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান ভোজিনহা কিংবা কেপ ভার্দের সুশৃঙ্খল রক্ষণভাগ।

অন্যদিকে আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও নিজেদের পরিকল্পনায় সফল ছিল কেপ ভার্দে। তারা ৬টি শট নেয়, যার মধ্যে মাত্র একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তারা করেছে নিজেদের জাল অক্ষত রেখে।

বিস্তারিত আসছে…

Related Articles

Latest Posts