পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন।

Related Articles

Latest Posts