নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ

নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৯১ জন বিদেশি নাগরিকসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন।

নেপালের পর্যটন বোর্ডের বরাতে আজ বুধবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি।

নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে আরও রয়েছেন—ভারতীয় ১০৫ জন, ৩৭ অনাবাসী ভারতীয়, ১২ ব্রিটিশ নাগরিক, ১৭ মালয়েশিয়ান, দক্ষিণ আফ্রিকার ৪ জন, ৩ মার্কিন এবং একজন করে অস্ট্রেলিয়ার ও নেদারল্যান্ডসের নাগরিক।

Bhotekoshi Flash Flood 
SITUATION UPDATE -2 
Date: August 26, 2026

Preliminary Details of Missing Tourists pic.twitter.com/gxWJfVfKuX

— Nepal Tourism Board (@nepaltourismb) August 26, 2026

এছাড়া আরও ১১১ জনের জাতীয়তা এখনো নিশ্চিত করতে পারেনি নেপালের পর্যটন বোর্ড।

সংস্থাটি জানিয়েছে, নিখোঁজদের অবস্থান ও তারা নিরাপদ আছেন কি না, তা যাচাইয়ের জন্য কাজ চলছে।

বুধবার ভোরে নেপাল-তিব্বত সীমান্তের কাছে ভুটে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার পানির স্রোতে কয়েকটি গ্রাম ভেসে গেছে এবং সড়কসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

Related Articles

Latest Posts