শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বিড়ালের সন্ধান

বলিভিয়ার পাহাড়ি জঙ্গলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির বন্য বিড়ালের। স্থানীয়রা যাকে টিলকায়ো নামে চেনেন, বিজ্ঞানীরা তার বৈজ্ঞানিক নাম দিয়েছেন লিওপারডাস টিলকায়ো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক শতাব্দীরও বেশি সময় পর প্রথম নতুন জীবিত বিড়াল প্রজাতি শনাক্ত করা হলো।

A wild cat

প্রতিবেদনে আরও বলা হয়, টিলকায়ো দেখতে ছোট। গায়ের রং হালকা বাদামি এবং শরীরজুড়ে গোলাকার দাগ আছে। লম্বায় প্রায় ৪৬ সেন্টিমিটার এবং ওজন মাত্র ১ দশমিক ৪ কেজি।

এর দেখা মিলেছে বলিভিয়ার মেঘে ঢাকা ও আর্দ্র ইউঙ্গাস অঞ্চলের পাহাড়ি বনে।

New wild cat species is identified for first time in 100 years, researchers  say

গবেষকেরা দক্ষিণ আমেরিকার ৩৮টি বিড়ালের ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হন, টিলকায়ো অন্যদের থেকে আলাদা একটি প্রজাতি।

গবেষণায় জানা যায়, এর বংশধারা অন্য টাইগার ক্যাটদের থেকে প্রায় ১৪ লাখ বছর আগে আলাদা হয়ে গেছে।

National Geographic Explorer Paola Nogales Ascarrunz observes Leopardus tilcayo cat at the Senda Verde animal refuge in Yungas region

গবেষকদের হাতে এখনো টিলকায়ো সম্পর্কে খুব বেশি তথ্য নেই। তারা মাত্র দুটি জীবিত বিড়াল পরীক্ষা করেছেন। একটি ১০ বছর বয়সী পুরুষ টিলকায়ো, বর্তমানে বন্যপ্রাণী অভয়ারণ্যে রয়েছে। এটি সম্ভবত রাতে বেশি চলাফেরা করে।

গবেষণায় আরও জানা গেছে, এত দিন যেসব টাইগার ক্যাটকে একটি প্রজাতি মনে করা হতো, আসলে সেগুলো জিনগতভাবে পাঁচটি আলাদা প্রজাতি। পেরুর ইউঙ্গাস অঞ্চলে একটি নতুন উপপ্রজাতিরও সন্ধান পেয়েছেন গবেষকেরা।

 

নতুন প্রজাতির সন্ধান মিললেও টিলকায়োর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আছে। বন উজাড়, কৃষিকাজ, আগুন ও খনির কারণে তার আবাসস্থল হুমকির মুখে। তাই এই নতুন প্রজাতিকে রক্ষা

য় এখনই এর বন ও আবাসস্থল সংরক্ষণ করা জরুরি।

Related Articles

Latest Posts