সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমপি গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটেই ছিলেন। পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে পৌঁছেছে।
গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী অভ্যন্তরীণ তদন্তে ‘নৈতিক অসদাচরণের’ প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।
