বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলশিক্ষার্থী চট্টগ্রামে উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ তিন স্কুল শিক্ষার্থীকে চারদিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

বান্দরবানের পুলিশ সুপার মোহা. ওহাবুল ইসলাম খন্দকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মহানগরের খুলশী থানা এলাকার পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের একজন নবম শ্রেণি বাকি দুজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী।  

পুলিশ জানায়, গত রোববার সকালে ওই তিন কিশোরী বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় মঙ্গলবার লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, গত রাতে চট্টগ্রাম মহানগরের খুলশী থানা এলাকার দুটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Related Articles

Latest Posts