আসর মাতিয়ে এনদ্রিক বললেন, ‘এরকম খেলতে না পারলে নিজেই চলে যাব’

চ্যাম্পিয়নস লিগে এএস রোমার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়ে যখন হারের মুখ দেখছিল রিয়াল মাদ্রিদ, ঠিক তখনই সাইডবেঞ্চ থেকে মাঠে নেমে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি বদলে দিলেন এনদ্রিক। ৫৯তম মিনিটে নেমে ৩১ মিনিটের রোমাঞ্চকর উপস্থিতিতে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করালেন আরেকটি। রিয়ালকে ৪-৩ গোলের নাটকীয় জয় উপহার দিয়ে জিতে নিলেন ম্যাচসেরার পুরস্কারও।

তবে রোমাঞ্চকর এই জয়ের পর মাঠের পারফরম্যান্সকে ছাপিয়ে গেছে ১৮ বছর বয়সী এই ব্রাজিলীয় তারকার অবিশ্বাস্য এক আত্মবিশ্বাসী উক্তি।

ম্যাচ শেষে স্পষ্ট ভাষায় এনদ্রিক বলেন,

রিয়ালের মতো ক্লাবে খেলার পর্বতপ্রমাণ চাপ আর প্রত্যাশার পারদ যে কতটা উঁচুতে, তা তার এই বক্তব্যেই পরিষ্কার। কেবল প্রতিভা নয়, ক্লাবের জার্সির সম্মান রক্ষায় এমন চড়া মূল্য দিতেও যে তিনি প্রস্তুত, সেটাই যেন মনে করিয়ে দিলেন।

মাঠে নামার আগের আবেগঘন অভিজ্ঞতার কথা জানিয়ে এনদ্রিক বলেন, ‘এখনও ম্যাচের সেই আবেগ আমাকে ছুঁয়ে যাচ্ছে। যখন বেঞ্চে বসে ছিলাম, তখন ঈশ্বরের সঙ্গে কথা বলছিলাম। মাঠে নামার পরও ঈশ্বরের সঙ্গে কথা বলে গেছি, কারণ এত দ্রুত যে সুযোগ পেয়ে যাব তা ভাবিনি।’

এমন অসাধারণ প্রভাব ফেলার পরও শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে তার মধ্যে কোনো অহংকার নেই। বরং কোচের সিদ্ধান্ত ও দলের স্বার্থকে সবকিছুর উপরে রাখছেন তিনি, ‘কোচেরা কখনো কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়ের সুবিধার কথা ভাববেন না, তারা ভাববেন গোটা দলের স্বার্থ। তাই আমি প্রতিদিন অনুশীলনে ও মাঠে নিজের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যাব।’

 

Related Articles

Latest Posts