বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ।

আজ সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। ফলে এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Articles

Latest Posts