অটোরিকশাচালক হত্যা: ১৫ বছর পর একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ শহরে সিএনজিচালিত অটোরিকশাচালক হত্যা মামলায় ১৫ বছর পর একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি খালাস পেয়েছেন।

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ‘মামলায় প্রধান অভিযুক্ত নগরীর আল্লামা ইকবাল রোডের কবির হোসেনের ছেলে মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে (৪৪) মৃত্যুদণ্ড এবং সিলেটের বিয়ানীবাজারের শরিফ আহম্মেদের ছেলে আকাশ আহম্মেদকে (৩৭) যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।’

এ মামলায় খালাস পেয়েছেন আরাফাত খান ওরফে শান্ত (৩৭) ও মো. খোকন মিয়া (৩৮)।

Related Articles

Latest Posts