গেন্ডারিয়ায় নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হোটেলকর্মী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তিনজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সিয়ামের ডান কাঁধে, আলমগীরের কপালে এবং আশার ডান ঊরুতে গুলি লেগেছে বলে জানান তিনি।

Related Articles

Latest Posts